ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

নারায়ণগঞ্জের নয়াবাড়ি কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হারেজ মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার এই সড়ক দুর্ঘটনা ঘটে।


নিহতের সহকর্মী মো. আল আমিন জানান, এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য হারেজ সোনারগাঁও রহিম স্টিলমিল লিমিটেডে কর্মরত ছিলেন। সকালের দিকে নয়াবাড়ি কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হারেছের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে সোনারগাঁও নয়াবাড়ির পাসপোর্ট এলাকায় থাকতেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑